Welcome to Dorlink
Selected Books
×
Buddhadeb Guhar Chhoto Golpo Vol-1 | Collection of Bengali Short Stories by Buddhadeb Guha

Writer : Buddhadeb Guha

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Ananda Publishers Pvt Ltd (ABP)

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Short Story & Micro/Flash Stories
  • Publication Year : 2023
  • ISBN No : 9788170660989
  • Binding : Card Board (Hard) with Gel Jacket
  • Pages : 288
  • Weight : 400 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x01 Inch
MRP : ₹600.00/- Discount : 15% Off
Your Price : ₹510.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

‘বুদ্ধদেব গুহর ছোটগল্প’—এই শব্দবন্ধের মধ্যেই যেন লুকিয়ে আছে অপ্রতিরোধ্য এক চুম্বক। এমন মায়াময় আকর্ষণ, যা কিনা সব-বয়সী পাঠক-পাঠিকাকেই করবে প্রলুব্ধ। তার কারণ, ছোটগল্প বলতে কখনও এমন কোনও লেখার কথা ভাবেন না বুদ্ধদেব গুহ, যার মধ্যে গল্প ব্যাপারটাই অনুপস্থিত। তিনি জানেন, এবং লিখিতভাবেও কবুল করেছেন যে, কোনও গল্প-উপন্যাসই নিছক বিশেষ কিছু নরনারীর কাহিনী নয়। যাদের নিয়ে গল্প, তারা প্রত্যেকেই আরও বহুর প্রতিভূ। তাদের মুখ দিয়ে, তাদের আচার-আচরণের মধ্য দিয়ে, শুধু তাদেরই কথা শোনাতে চান না একজন সৎ লেখক, একই সঙ্গে তিনি তুলে ধরেন আরও অনেকের কথা। এক-একটি যুগের কথা, প্রজন্মের কথা, সময়-সমাজ-পরিপার্শ্বের কথা। 

বুদ্ধদেব গুহ এ-কথাও জানেন যে, মানুষের জীবনে নানারকম ঘটনা রোজই ঘটে এবং তটরেখার মতো তা মুছেও যায়। সেইসব ঘটনাকেই চিরস্থায়ী আনন্দের, দুঃখের অথবা গভীর অনুভবের করে তোলে সাহিত্য। নিজের এই বিশ্বাস ও ধ্যানধারণাকে লেখার মধ্যেও ভারি সূক্ষ্মভাবে মিশিয়ে দেন তিনি। আর তাই, তাঁর প্রতিটি গল্প-উপন্যাস হয়ে ওঠে বহুমাত্রিক এবং কোনও-না-কোনও দিক থেকে তাৎপর্যপূর্ণ। এইরকমই একগুচ্ছ সাম্প্রতিক গল্প নিয়ে এই সংকলন। দু-ডজনেরও বেশি গল্প এই বইতে। নানা মাপের, নানা স্বাদের, নানা রসের। এমনকী, ‘বোঁদেদা’ বা ‘গোঁসাঘর (প্রাঃ) লিমিটেড’-এর মতো কৌতুকরঙীন বিপুলভাবে সমাদৃত গল্পগুলিও বাদ যায়নি। 

তবে হাসির গল্পই হোক, কিংবা রোম্যান্টিক গল্প, কিংবা হোক জীবনের আনন্দ-বেদনা-অনুভব-উপলব্ধির খণ্ড মুহূর্তের জীবন্ত প্রতিচিত্রণ, বুদ্ধদেব গুহর গল্পের সব-ছাপানো উদ্দেশ্যটি কখনও অস্পষ্ট থাকে না। উচ্চবিত্ত সমাজকে যেমন কাছ থেকে দেখার সুযোগ ঘটেছে তাঁর, মধ্যবিত্ত সমাজকেও তেমনই ভিতর থেকেই চেনেন তিনি। তাই এই দুই সমাজেরই অন্তঃসারশূন্যতা ও অসঙ্গতি, নব্য নগরসভ্যতার ইঁদুর-দৌড়ে সামিল হবার অন্ধ অপচেষ্টা, কৃত্রিম সাহেবিয়ানা, সম্পর্কের ফাটল, মূল্যবোধের বদল, মুখ আর মুখোশের দ্বন্দ্ব নানাভাবে ঘুরে-ফিরে দেখা দেয় তাঁর গল্পে। প্রকৃত-অর্থে সচেতন এক লেখকের মতো এই দিকগুলো সম্পর্কেই সাবধান করে দিতে চান তিনি। দেন নানান মোড়কে মুড়ে।